মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৭:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ডিআইজি মোল্যা নজরুলসহ চার পুলিশ কর্মকর্তা আটক

ডিআইজি মোল্যা নজরুলসহ চার পুলিশ কর্মকর্তা আটক

ঢাকা প্রেস নিউজ

 

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলামসহ তিনজন পুলিশ সুপার (এসপি) আটক হয়েছেন। শুক্রবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিটের অভিযানে তাদের আটক করা হয়।
 

শনিবার সকালে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে আনা হয়। তবে কী অভিযোগে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
 

এর আগে, জুলাই-আগস্টের বিভিন্ন ঘটনায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও শহীদুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ জন কর্মকর্তা গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে আছেন।
 

পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, সাবেক গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডিআইজি মোল্যা নজরুল ইসলাম রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত ছিলেন। শুক্রবার রাজশাহী জেলা পুলিশের সহায়তায় তাকে আটক করে ঢাকায় আনা হয়। একই দিনে রংপুর রেঞ্জের পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাত এবং নীলফামারীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মহানগর পুলিশের অভিযানে আটক করা হয়। আজ দুপুরে তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
 

গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকারের মেয়াদে মোল্যা নজরুল সর্বশেষ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এ কর্মরত ছিলেন।
 

সরকার পরিবর্তনের পর পুলিশ বাহিনীতে বদলি, পদোন্নতি, বাধ্যতামূলক অবসর এবং চাকরিচ্যুতির ধারাবাহিকতায় গত বছরের ৭ অক্টোবর মোল্যা নজরুলকে সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়।
 

এর আগে তিনি গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ (ডিবি) পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।