সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাসাইয় বানিয়ে ফেলুন মজাদার অরেঞ্জ কেক

বাসাইয় বানিয়ে ফেলুন মজাদার অরেঞ্জ কেক

অরেঞ্জ কেক রেসিপি 

 

উপকরণ

মাখন ১৮০ গ্রাম, ক্যাস্টর চিনি ১৮০ গ্রাম, তাজা কমলার খোসার গুঁড়া আধা চা-চামচ, ডিম ৩টি, ময়দা ২০০ গ্রাম, বেকিং পাউডার ১ চা-চামচ, ১টি কমলার রস (দুই ভাগে ভাগ করে রাখা)।


প্রণালি

ওভেন প্রিহিট করুন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে। একটি বড় বাটিতে মাখন ও কাস্টর চিনি একসঙ্গে বিট করুন। হালকা ও তুলতুলে না হওয়া পর্যন্ত করতে থাকুন। তাজা কমলার খোসার গুঁড়া দিন, মেশান। এক এক করে ডিমগুলো দিন। প্রতিটি ডিম দেওয়ার পর ভালোভাবে মেশান। ময়দা ও বেকিং পাউডার একসঙ্গে মেশান এবং ধীরে ধীরে মাখনের মিশ্রণে দিন। কমলার রস দিন। মিশ্রণটি লোফ কেক টিনে ঢেলে দিন। লোফ টিনটিতে আগে থেকেই মাখন আর ময়দা ছড়িয়ে তৈরি করে রাখুন। প্রিহিট করা ওভেনে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৪০ মিনিট বেক করুন বা কেকের মাঝখানে একটি স্কিউয়ার ঢুকিয়ে দেখুন, পরিষ্কার হয়ে বের না হওয়া পর্যন্ত বেক করুন। বাকি কমলার রস কেক ফোটা করে ওপর দিয়ে ছড়িয়ে দিন। কেকটি ঠান্ডা হতে দিন, তারপর পরিবেশন করুন।