বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:২৬:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যুক্তরাষ্ট্রের জাল পাসপোর্ট-ভিসা নিয়ে বিমানবন্দরে ধরা, কারাগারে দম্পতি

যুক্তরাষ্ট্রের জাল পাসপোর্ট-ভিসা নিয়ে বিমানবন্দরে ধরা, কারাগারে দম্পতি

ঢাকা প্রেস প্রতিবেদক

 

অনলাইন চক্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাল পাসপোর্ট ও ভিসা সংগ্রহ করে দেশত্যাগের চেষ্টা করতে গিয়ে হিজাল খন্দকার (২৩) ও মোছা. রাইনা আহমেদ নামে এক দম্পতি বিমানবন্দরে আটক হয়েছেন। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
 

ইমিগ্রেশন পুলিশ জানায়, প্রায় ৮ হাজার মার্কিন ডলার ব্যয়ে একটি আন্তর্জাতিক অনলাইন চক্রের মাধ্যমে এসব জাল নথি সংগ্রহ করেন তারা। হিজাল নরসিংদী সদর উপজেলার কাউরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং রাইনা নারায়ণগঞ্জ জেলার নবাবগঞ্জের রিয়াজ উদ্দিনের মেয়ে।
 

রোববার যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আসেন। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের বোর্ডিং কার্ড সংগ্রহ করে ইমিগ্রেশন কাউন্টারে গেলে তল্লাশীকালে তাদের পাসপোর্ট ও ভিসা জাল বলে শনাক্ত হয়। পরে বিষয়টি নিশ্চিত করতে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নথিগুলো ভুয়া বলে নিশ্চিত করেন।
 

এ ঘটনায় ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করে। পরদিন সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
 

বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাকিব হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দম্পতি একটি আন্তর্জাতিক অনলাইন চক্রের মাধ্যমে এসব জাল পাসপোর্ট ও ভিসা সংগ্রহের কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িত চক্রকে শনাক্তে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।