সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪০

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪০

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকাল ৯টার দিকে আস্তমা ও কামরুপদলং গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।
 

গুরুতর আহত দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আর অন্যদের সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার গরুর ধান খাওয়া নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। তারই জের ধরে সকালে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।
 

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সংঘর্ষে আহত বেশ কয়েকজন চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন, তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।
 

এ বিষয়ে ওসি আকরাম আলী আরও বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”