সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৫:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ প্রার্থীর মনোনয়ন বৈধ

ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ প্রার্থীর মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনে ৫৭ জন প্রার্থীর আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় দিনব্যাপী শুনানি শেষে এ তথ্য জানানো হয়।
 

ইসি সূত্র জানায়, এদিন মোট ৭০ জনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে বিভিন্ন কারণে ৭ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ৬ জনের আপিল পরবর্তী সিদ্ধান্তের জন্য পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং থাকা প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
 

এদিকে শনিবার (১০ জানুয়ারি) বিবেচনাধীন থাকা মুন্সিগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল রোববার মঞ্জুর করা হয়।
 

ইসিতে আপিল শুনানি শুরু হয় শনিবার সকাল ১০টা থেকে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিল এবং দ্বিতীয় দিনে ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। আগামীকাল সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
 

নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।