সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপি নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপি নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- 
 


চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে ৩ দিনব্যাপি এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

তারুণ্যের উৎসব উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে জাতীয় মহিলা সংস্থা। সার্বিক তত্ত্বাবধানে আছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, পুলিশ সুপার মো. রেজাউল করিম।

এ সময় জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
মেলায় ৬৪টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলের মালিকরা মহিলা সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে খাদ্যদ্রব্যসহ বিভিন্ন সামগ্রী প্রদর্শন করেন।