মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কুড়িগ্রামে ৩০০ পিস ইয়াবা ও ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ৩০০ পিস ইয়াবা ও ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ৩০০ পিস ইয়াবা ও ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ শামীম হোসেন (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।

 

কুড়িগ্রামে ৩০০ পিস ইয়াবা ও ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার


 

মঙ্গলবার বিকেলে ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিত্বে চিলমারী মডেল থানার সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ টিম রমনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে  শামীম হোসেন (২৩) নামে এক মাদক কারবারীর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৩০০ পিস ইয়াবা ও ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ একটি মোবাইল ফোন জব্দ করে। মাদক কারবারীকে হাতে নাতে গ্রেফতার করে নিয়মিত মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত শামীমের পিতার নাম আশরাফ আলী, মাতা- সাহিদা বেগম। তার বাড়ী ভুরুঙ্গামারী উপজেলার মইদাম গ্রামে। সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃত মাদক কারবারীর নিকট থেকে ১ লক্ষ ৩২ হাজার ৬‘শ টাকা মূল্যের মাদক পাওয়া গেছে। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।