মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৬:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি কুরিয়ার শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

 

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি কর্মকর্তা শফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরের ৯ নম্বর গেটের সামনে অবস্থিত কার্গো ভিলেজে আগুন লাগে।

 

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাত ১১টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে এবং রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও প্রাথমিকভাবে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

 

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।