রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৪:৪৯:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

অন্তর্বর্তী সরকারের মেয়াদ এখনও নির্ধারিত হয়নি।

অন্তর্বর্তী সরকারের মেয়াদ এখনও নির্ধারিত হয়নি।

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ এখনও নির্ধারিত হয়নি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, সরকারের মূল লক্ষ্য হল দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা, আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন করা এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা।

 

শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, "আমাদের যেহেতু গণঅভ্যুত্থানের ফসল, তাই আমাদের দ্রুততম সময়ে দেশকে স্থিতিশীল করতে হবে।" তিনি আরও বলেন, "আন্দোলনে হতাহতদের বিচার, শহীদদের মর্যাদা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের অগ্রাধিকার।"
 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকার গত বৃহস্পতিবার শপথ গ্রহণ করে। দেশব্যাপী গণআন্দোলনের জেরে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।