সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ওলামা লীগের সভাপতি গ্রেফতার

ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ওলামা লীগের সভাপতি গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা ওলামালীগ সভাপতি শফিকুর রহমান (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ এবং মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এই ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক ছাত্র বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা ওলামালীগ সভাপতি মাও. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়।
 

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এবং ন্যায়বিচারের দাবি উঠেছে।