বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:২০:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

লক্ষ্মীপুরের পৃথক এলাকায় পুকুরে ডুবে হাফসা আক্তার (৮) ও সোহাগ (২) নামে দুটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামে হাফসা এবং তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামে সোহাগ পানিতে ডুবে মারা যায়।
 

সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. আবদুর সালাম সৌরভ দুপুরে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
 

নিহত হাফসা হামছাদী গ্রামের হোসেন আহম্মেদের মেয়ে এবং সোহাগ আঁধার মানিক গ্রামের মো. সুমনের ছেলে।
 

জানা গেছে, খেলতে গিয়ে পরিবারের অগোচরে বাড়ির পুকুরে পড়ে দুই শিশু পৃথকভাবে প্রাণ হারায়। তাদের মৃত্যুর খবর পেয়ে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
 

ডা. আবদুর সালাম সৌরভ বলেন, "দুই শিশুকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।"