রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৫:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

চট্টগ্রামে লুট হওয়া অস্ত্র উদ্ধার: র‌্যাবের অভিযান সফল

চট্টগ্রামে লুট হওয়া অস্ত্র উদ্ধার: র‌্যাবের অভিযান সফল

ঢাকা প্রেস
বিশেষ প্রতিনিধি (চট্রগ্রাম):-


চট্টগ্রামে সম্প্রতি সংঘটিত অশান্তির পর লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব। গত ৫ আগস্টের ঘটনার পর থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছিল। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

র‌্যাব সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই তারা গোপন সংবাদ সংগ্রহ ও অভিযান চালিয়ে আসছিল। সাধারণ জনগণের সহযোগিতা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার পর্যন্ত ৩৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ২৭৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে এসএমজি, চায়নিজ রাইফেল, রাইফেল, শটগান, পিস্তল ও গ্যাসগান রয়েছে।
 

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম নগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।