সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৮:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আওয়ামী লীগকে আর জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

আওয়ামী লীগকে আর জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগ এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এ দেশের মানুষ আর তাদের ক্ষমা করবে না। ভারতে বসে তারা সন্ত্রাস সৃষ্টি করবে, গাড়ি পুড়িয়ে দেশের সম্পদ ধ্বংস করবে—আর পরে বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করবে, তা হতে দেওয়া যায় না। সাহস থাকলে দেশে ফিরে জনগণের সামনে আসুক। খালেদা জিয়া ছয় বছর কারাবন্দী ছিলেন, শেখ হাসিনা সাহস থাকলে তিনিও সাত-আট বছর জেলে থাকুন।”
 

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কেকে বাড়ি লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

মির্জা ফখরুল বলেন, “সুযোগ বারবার আসে না। এবার দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে—একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।” তিনি আরও বলেন, “নির্বাচন আর পেছানোর কোনো সুযোগ নেই। এবার নির্বাচন স্থগিত হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।”
 

জামায়াতের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “জামায়াত ভোটের নামে মানুষকে বেহেশতের টিকিট দেয়—এগুলো মুনাফেকি কথা। আমাদের সতর্ক থাকতে হবে, কারণ সুষ্ঠু ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না।”
 

এনসিপি সম্পর্কে তিনি বলেন, “এই এলাকায় এনসিপির কোনো সাংগঠনিক উপস্থিতি নেই। তাই তারা জামায়াতের সঙ্গে সুর মেলাচ্ছে। তারা শুধু পিআর করতে চায়, কিন্তু জনগণ এসব বোঝে না।”
 

অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “যেসব বিষয়ে আমরা একমত হয়েছি, তার দায়িত্ব নেব; কিন্তু যেগুলোতে একমত হইনি, তার দায় আমরা নেব না।”
 

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে বিচারব্যবস্থাকে স্থায়ীভাবে স্বাধীন করা হবে, যাতে বিচার বিভাগ সব সময় নিরপেক্ষভাবে কাজ করতে পারে। ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে আমাদের অঙ্গীকার।”
 

সভায় সভাপতিত্ব করেন বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলী। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহসভাপতি ওরায়দুল্লাহ মাসুদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।