বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩২:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১০ জুলাই গ্যাটকো মামলায় খালেদার অভিযোগ গঠন শুনানি

১০ জুলাই গ্যাটকো মামলায় খালেদার অভিযোগ গঠন শুনানি

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১০ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

রোববার এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে অভিযোগ গঠন শুনানির জন্য প্রস্তুতি নেই জানিয়ে সময় আবেদন করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। এছাড়া তিনি এদিন খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন। অপরদিকে


এ মামলার আসামি আমির খসরু মাহমুদের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। এছাড়া অন্য আসামিদের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছাতে সময় আবেদন করেন।  শুনানি শেষে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আলী হোসেন সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য এ দিন ধার্য করেন। 

জানা যায়, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী চারদলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার ২৪ আসামির মধ্যে ১১ জন ইতিমধ্যে মারা গেছেন।