মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৮:০৩:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। গতকালের চেয়ে আরো ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে আজ সোমবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে দিনাজপুরের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গত দুই সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কিছু বেশি কিংবা তার কম থাকছে। আজ সকাল ৯ টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সঙ্গে ঠাণ্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে শীতের প্রকোপ অসহনীয় হয়ে উঠেছে। আরো তিন-চার দিন এই অবস্থা বিরাজ করতে পারে। পুরো জানুয়ারি মাসজুড়েই শীতের তীব্রতা থাকতে পারে।

আকাশ মেঘলা, কুয়াশা ও হিমেল বাতাসের কারণে বেড়েছে শীতের তীব্রতা। জনজীবন জবুথবু হয়ে পড়েছে। নেমে এসেছে তীব্র শীতের ভয়।

খেটে খাওয়া মানুষেরা পড়েছে বেকায়দায়। দিনাজপুরের সাধারণ মানুষ শীতের কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না। আর যারা জীবিকার তাগিদে কাজের সন্ধানে বাড়ির বাইরে বের হচ্ছেন তারা পড়েছেন চরম বেকায়দায়।

শীতের কারণে কাজে টিকতে পারছেন না। তারা মাঝে মাঝেই কাজ বন্ধ করে দিয়ে আগুন জ্বালিয়ে কুন্ডলি পাকিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। মাঠে কৃষিকাজ প্রায় হচ্ছেই না। শীতার্ত ও ছিন্নমূল মানুষেরা কনকনে শীতের তীব্রতা থেকে রক্ষার জন্য অনেকেই বাড়ির আঙিনা ও ফুটপাতসহ চায়ের দোকানের চুলায় বসে আগুন পোহাচ্ছেন।

অন্যদিকে দিন দিন শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। শীতের কারণে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা জানান, শীতের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিতে আসছেন।

দিনাজপুর জেলা প্রশাসন শীতজনিত রোগ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা প্রশাসক আশরাফুল আলম বলেন, শীতজনিত রোগ প্রতিরোধে জেলার সকল উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। শীতবস্ত্র বিতরণ, শীতকালীন পুষ্টিখাদ্য বিতরণ, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসচেতনতা বৃদ্ধির কাজ চলছে।