রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৪:৪৯:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন

সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশ সেনাবাহিনী দেশের ৫৮টি জেলায় মোতায়েন হয়েছে। জনসাধারণের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, সেনাবাহিনী দেশব্যাপী ২০৬টি ক্যাম্প স্থাপন করেছে। গত কয়েক দিনে জামালপুর ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পলায়নের ঘটনা প্রতিহত করা, দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা রোধ করা এবং নোয়াখালীতে সংখ্যালঘুদের মন্দিরে হামলা প্রতিরোধে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
 

এছাড়া, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের ৪১৭টি থানায় সেনা মোতায়েন করে পুলিশের হারানো অস্ত্র উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাও সেনাবাহিনী নিশ্চিত করছে।
 

আইএসপিআর জনগণকে বিভিন্ন গুজবে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে।