সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪২:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ববি হাজ্জাজ: আ.লীগকে সরকারিভাবে টেরোরিস্ট ঘোষণা করার দাবি

ববি হাজ্জাজ: আ.লীগকে সরকারিভাবে টেরোরিস্ট ঘোষণা করার দাবি

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, "গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে এবং সবকটি নির্বাচনে ভোট ডাকাতি করেছে। বিশেষ করে, গত জুলাই-আগস্টে তারা একটি নজিরবিহীন গণহত্যা ঘটিয়েছে। তাই বর্তমানে দলটি দেশের জনগণের কাছে একটি টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে পরিচিত হয়ে উঠেছে।" তিনি আরও বলেন, "আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি যে, সরকারিভাবে আওয়ামী লীগকে টেরোরিস্ট ঘোষণা করা হোক এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করা হোক।"
 

শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ববি হাজ্জাজ এসব মন্তব্য করেন।
 

ববি হাজ্জাজ বলেন, "আজকের বৈঠকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে ছিল জাতীয় নির্বাচনের সময় এবং প্রক্রিয়া। তবে, আমাদের প্রথম দাবি হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা।"
 

আসন্ন নির্বাচন নিয়ে ববি হাজ্জাজ মন্তব্য করেন, "আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন হওয়া উচিত নয়। স্থানীয় নির্বাচন ঘিরে দেশে ব্যাপক দাঙ্গা এবং সহিংসতা সৃষ্টি হতে পারে। বর্তমানে পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্ষম নয়, এবং তাদের জন্য এটি আরও কঠিন হবে।"
 

তিনি আরও বলেন, "নির্বাচিত সরকারের বাইরে বড় কোনো সংস্কার সম্ভব নয়, তাই একটি নির্বাচন খুব দ্রুত প্রয়োজন। তবে আমরা বলেছি যে, ২০২৫ সালেই নির্বাচন হওয়া জরুরি নয়, কিন্তু যত দ্রুত সম্ভব নির্বাচন হতে হবে। এর আগে, প্রতিটি সংস্কার কমিশনকে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যদি ঐকমত্যে পৌঁছানো না যায়, তবে সেই সংস্কার রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে।"