মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’ ফ্লোরিডার দিকে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’ ফ্লোরিডার দিকে

ক্যারিবিয়ান অঞ্চলে সৃষ্টি হওয়া গ্রীষ্মমন্ডলীয় ঝড় ইদালিয়ার  প্রভাবে দক্ষিণ পূর্ব মেক্সিকোতে তীব্র বাতাস ও বৃষ্টি দেখা দিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষ দিকে ফ্লোরিডা পৌঁছানোর আগে এটি শক্তিশালী হারিকেনে রূপ নেবে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলেছে, ফ্লোরিডার উত্তর পশ্চিমে পৌঁছানোর আগে ঝড়টি মেক্সিকো উপসাগর দিয়ে বয়ে যাবে, কিন্তু মেক্সিকোতে আঘাত হানবে না। 


এনএইচসি আরো বলছে, ফ্লোরিডার পশ্চিম উপকূল জুড়ে ইদালিয়া শক্তিশালী হারিকেনের মতো বয়ে যাবে। এর প্রভাবে প্রাণহানিরও আশংকা রয়েছে। ক্যারিবীয় অঞ্চলে ঘুরপাক খাওয়া ইদালিয়া রোববার ২১০০ জিমটিতে ৬৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছিল। 

ইদালিয়ার প্রভাবে মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ইউকাটানের কিছু অংশে এবং কিউবার পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির আশংকা করা হচ্ছে।