রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৪:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ব্রিটিশ হাইকমিশনারের অন্তর্বর্তী সরকারকে সমর্থন

ব্রিটিশ হাইকমিশনারের অন্তর্বর্তী সরকারকে সমর্থন

ঢাকা প্রেস নিউজ


ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দিয়েছেন। তিনি বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

 

কমিশনার কুক বলেন, “বাংলাদেশে শান্তি, শৃঙ্খলা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে যুক্তরাজ্য অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে।”
 

এর আগে, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
 

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।