সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

পারিবারিক কলহের জেরে কুড়িগ্রামে বৃদ্ধের আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে কুড়িগ্রামে বৃদ্ধের আত্মহত্যা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে আয়নাল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। ঘটনাটি ধামশ্রেনী ইউনিয়নের ঠাঁকুরবাড়ি বাজারে ঘটেছে।
 

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আয়নাল হোসেনের মরদেহ দেখতে পায় তার স্বজনরা। পরে তারা পুলিশকে খবর দেয়। নিহত আয়নাল হোসেন পাইকপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ছিলেন।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে আয়নাল হোসেন ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া থেকে ঠাঁকুরবাড়ি বাজারের পাশে বসতবাড়ি তৈরি করেন। সেখানে তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ ও অভিমানের জেরে তিনি আত্মহননের পথ বেছে নেন। বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের ডালে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।
 

এ ঘটনায় উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।