সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাপানে মুক্তি পাচ্ছে ভারতের সবচেয়ে বড় হিট চলচ্চিত্র শাহরুখ খানের জওয়ান

জাপানে মুক্তি পাচ্ছে ভারতের সবচেয়ে বড় হিট চলচ্চিত্র শাহরুখ খানের জওয়ান

বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার প্রায় এক বছর পর জাপানে মুক্তি পাচ্ছে ভারতের সবচেয়ে বড় হিট চলচ্চিত্র শাহরুখ খানের জওয়ান। অ্যাটলি পরিচালিত রেকর্ড আয় করা চলচ্চিত্রটি এই বছরের শেষের দিকে ২৯ নভেম্বর জাপানে মুক্তি পাবে৷ জাপানে ভারতীয় চলচ্চিত্রের নিয়মিত পরিবেশক টুইন-এর মাধ্যমে মুক্তি দেওয়া হচ্ছে জওয়ান।

 

একটি ট্রেলার এবং একটি পোস্টার সহ তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে মুক্তির পরিকল্পনা ঘোষণা করেছে ডিস্ট্রিবিউটর সংস্থা টুইন। পরিবেশক আরও প্রকাশ করেছে যে জাপানে জওয়ানের অগ্রি টিকিট বিক্রি ৫ জুলাই শুরু হবে, মুক্তির প্রায় পাঁচ মাস আগে থেকে। যারা অগ্রিম টিকিট কিনছেন তারা ‘চালেয়া’ গানের শাহরুখ খানের পোস্টারও পাবেন।


মুক্তির পর বিশ্বব্যাপী বিশাল হিট হয়ে উঠে জওয়ান। বর্তমানে চীন ছাড়া বিদেশে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী বলিউড ফিল্ম জওয়ান। ৪৭.৬০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে পাঠানের ঠিক পিছনে জওয়ান। পাঠান বিশ্বব্যাপী ৪৭.৮৫ মার্কিন ডলার আয় করেছে। জাপান থেকে পাঠান ৪৫ মিলিয়ন জাপানি ইয়েন আয় করে।

 

জাপানে পাঠানকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য রাখছে জওয়ান। যার মাধ্যমে মোট বিদেশী আয়েও পাঠানকে ছাড়িয়ে যাবে সিনেমাটি। ২০২৩ সালে মুক্তি পায় জওয়ান। শাহরুখ খানের ক্যারিয়ার সেরা আয়ের পাশাপাশি সিনেমাটি হয়ে উঠে ভারতের সর্বোচ্চ আয়কারী বলিউড চলচ্চিত্র। বিশ্বব্যাপী ১১৪৮ কোটি রুপি আয় করে ইতিহাস গড়ে জওয়ান।