শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঢাকা প্রেস নিউজ

 

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত ডিআইজি মোল্যা নজরুল ইসলাম (সাবেক জিএমপি কমিশনার) এবং সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
 

সোমবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের বিষয়টি জানানো হয়।
 

রোববার (১৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপন দুটিতে সই করেন।
 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৫ অক্টোবর গুলশান থানায় দায়ের করা মামলায় ৯ ফেব্রুয়ারি ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে সোপর্দ করা হয়। এর ফলে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার আওতায় ৯ ফেব্রুয়ারি তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
 

অন্য এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৮ জানুয়ারি গোপালগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলায় ৯ ফেব্রুয়ারি আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে সিলেট কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফলে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী তাকে ৯ ফেব্রুয়ারি সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
 

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই দুই কর্মকর্তাকে বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রদান করা হবে।