সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:১১:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আর্জেন্টিনা দলে ডাক পেতে পারেন রিয়াল মাদ্রিদে খেলা নিকো পাজ

আর্জেন্টিনা দলে ডাক পেতে পারেন রিয়াল মাদ্রিদে খেলা নিকো পাজ

ঢাকা প্রেস-

রিয়াল মাদ্রিদের যুব দলের তারকা খেলোয়াড় নিকো পাজের ক্যারিয়ার নতুন মোড় নিয়েছে। কাস্তিয়ার পর রিয়াল মাদ্রিদ সিনিয়র দলে খেলার সুযোগ পেলেও, কিন্তু তারকাবহুল রিয়ালে স্থান পাকাপোক্ত করতে পারেননি নিকো পাজ। ফলে, এই বছর ইতালিয়ান ক্লাব কোমোতে পাড়ি জমিয়েছেন। ৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই দলবদল সম্পন্ন হয়েছে।

 

 

পাজ ২০২২ সালে আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেলেও, ম্যাচ খেলার সুযোগ পাননি। কাতার বিশ্বকাপের ৪৮ সদস্যের প্রাথমিক দলেও স্থান করে নিয়েছিলেন, কিন্তু মূল দলে জায়গা পাননি। তবে, এই মাসেই তিনি আবারো জাতীয় দলে ডাক পাওয়ার আশা করছেন। আর্জেন্টিনা এই মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে এবং এই দলে পাজের নাম থাকতে পারে বলে স্প্যানিশ সংবাদমাধ্যম রেলেভো জানিয়েছে।

 

জাতীয় দলে অভিষেক না হলেও, পাজ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন এবং ৪টি গোল করেছেন। উল্লেখ্য, পাজ আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার পাবলো পাজের ছেলে। পাবলো আর্জেন্টিনার হয়ে ১৯৯৮ সালের বিশ্বকাপে খেলেছিলেন।