রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১০:২৫:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

নীলফামারীতে জমি দখলের চেষ্টায় বেধড়ক মারপিট ও ভাংচুর

নীলফামারীতে জমি দখলের চেষ্টায় বেধড়ক মারপিট ও ভাংচুর

ঢাকা প্রেস
নীলফামারী প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে ভয়াবহ ঘটনা ঘটেছে। সোমবার সকালে, তহিদুল ইসলামের ক্রয়কৃত জমিতে টিউবওয়েল স্থাপন ও গাছ লাগানোর বিষয়টি কেন্দ্র করে তার পরিবারের উপর বেধড়ক মারপিট চালানো হয়।

 

আক্রমণকারীরা তহিদুল ইসলামের ছেলে মমিন মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে আহত করে এবং পরিবারের অন্য সদস্যদের উপরও হামলা চালায়। পরবর্তীতে তারা বাড়িতে কাউকে না পেয়ে জমি দখল করে, টিউবওয়েল ভাংচুর করে এবং গাছপালা উপড়ে ফেলে।
 

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিককেও বাধা দেওয়া হয় এবং তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার কথা বলেছে।