মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

১২ ঘণ্টা পর বরিশালে বাস ধর্মঘট প্রত্যাহার

১২ ঘণ্টা পর বরিশালে বাস ধর্মঘট প্রত্যাহার

ঢাকা প্রেস নিউজ

 

বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। প্রায় সাড়ে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বরিশাল বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী।
 

জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষার্থী, শ্রমিক, মালিক ও প্রশাসনের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এই বৈঠক প্রায় এক ঘণ্টা ধরে চলে। এতে শ্রমিকদের নিরাপত্তার দাবির বিষয়ে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
 

রূপাতলী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী জানান, আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর থাকবে, তবে সরকারি ছুটির দিনে এ সুবিধা থাকবে না।
 

শিক্ষার্থীদের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা জানিয়েছেন, সন্ধ্যা ৬টার পর যেসব রুটে বাস চলাচল করে, সেগুলো পুনরায় চালু করা হয়েছে।