সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৩:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কারিতাস বাংলাদেশে চাকরির বিজ্ঞপ্তি

কারিতাস বাংলাদেশে চাকরির বিজ্ঞপ্তি

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে ইমারজেন্সি রেসপন্স টু দ্য ফোরসিভলি ডিসপ্লেসড পিপল অব মিয়ানমার ইন বাংলাদেশ প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: এমঅ্যান্ডই অফিসার
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, অর্থনীতি, ইউআরপি অথবা সমাজবিজ্ঞানে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। দেশি বা বিদেশি সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। ইমারজেন্সি প্রোগ্রাম বা রোহিঙ্গা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডেটা ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। অ্যানালাইসিস সফটওয়্যার কোবো, কম কেয়ার, এসপিএসএস ও এসটিএটিএর কাজ জানা থাকলে ভালো। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর
চাকরির ধরন: অস্থায়ী
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন: ৬০,০০০-৬৫,০০০ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে। কারিগরি সহযোগিতায় caritasrecruitment2023@gmail.com ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৭ জুলাই, ২০২৩।