সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জিম না গিয়েও ওজন কমানোর ফর্মুলা

জিম না গিয়েও ওজন কমানোর ফর্মুলা

এক ব্যবসায়ী ১০ মাসে ২৩ কেজি ওজন কমিয়ে সাড়া ফেলে দিয়েছেন। ওজন কমানোর জন্য ভারতের গুজরাটের এই ব্যবসায়ী জিমেও যাননি এবং খাবারে কোনো ধরনের পরিবর্তন আনেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ওজন কমানোর ফরমুলা শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়।

 

সাতেজ গোহেল নামের এক ব্যক্তি মাইক্রোব্লগিং সাইট এক্সে ওই ব্যবসায়ী নিরাজের ছবি শেয়ার করে লিখেছেন, তিনি জিমে না গিয়ে এবং খাবার ডায়েট না করে ওজন কমিয়েছেন। সাতেজ গোহেল ব্যবসায়ী নিরাজের ফিটনেজ মাস্টার। তার পরামর্শেই নিরাজ কিছু নিয়ম মেনে ২৩ কেজি ওজন কমিয়েছেন। গোহেল বলেন, রুটিন অনুযায়ী নিরাজ প্রতিদিন ১০ হাজার কদম হেঁটেছেন। আর এই কাজটি তিনি কয়েক সপ্তাহ ধরে অব্যাহত রেখেছেন। 

 

ফিটনেস বিশেষজ্ঞ নিরাজ বলেন, গোহেল পুরোদস্তুর ব্যবসায়ী হওয়ার কারণে জিমে যেতে সময় করতে পারছিলেন না। এজন্য তিনি ঘরে বসে কিছু নিয়ম কানুন মেনে চলেন। ১০ মাস ধরে তিনি এটি অনুসরণ করেন। এর ফলে ২৩ কেজি ওজন কমাতে পেরেছেন। খাবারের তালিকায় তিনি পনির, সয়া চাঙ্কস ও ডাল রেখেছিলেন। তবে চিনি খাওয়ার পরিমাণ ব্যাপক আকারে কমিয়ে দেয় সে।