রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৭:৩৮:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

কুড়িগ্রামে ছাত্রদলের শোক র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রামে ছাত্রদলের শোক র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

.

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরে শোক র‌্যালি ও সমাবেশ করা হয়েছে।

 

বুধবার (২১ আগস্ট) দুপুরে শহরের দাদামোড় এলাকা থেকে র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ টাউন হলে গিয়ে সমাবেশে মিলিত হয়।

 

পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনী হত্যা, শাপলা চত্বরে অসংখ্য নিরীহ আলেম ও মাদরাসা ছাত্রকে হত্যা, গত ১৫ বছরের অসংখ্য গুম, খুন ও বিএনপিসহ বিরোধী দলগুলো গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, বৈষম্যবিরোধী আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে নৃশংস গণহত্যায় নিহতদের স্মরণে এই শোক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন মিয়া, উপজেলা আহ্বায়ক সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে সকল হত্যাকাণ্ডের আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে তার ফাঁসি কার্যকর করার আহ্বান জানান।