মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:১১:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সুন্দরবনের এক মাছের দাম ৪ লাখ টাকা 

সুন্দরবনের এক মাছের দাম ৪ লাখ টাকা 

সুন্দরবনে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের জাভা ভোল মাছ। এটির দাম তোলা হয়েছে ৪ লাখ টাকা। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকালে মাছটি লোকালয়ে নিয়ে আসে জেলেরা। 

 

সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী গ্রামের আবদুস সালাম বলেন, সুন্দরবনের মালঞ্চ নদীর ফি‌রি‌ঙ্গি খা‌লে শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে একই গ্রামের শুকুর আলীর জালে মাছটি ধরা পড়ে। মাছটি নিয়ে তিনি বিকালে লোকালয়ে ফেরেন।শুকুর আলী বলেন, মাছটির ওজন ২৫ কেজি ৩৬০ গ্রাম। তিনি ৪ লাখ টাকায় মাছটি বিক্রি করবেন। এখন পর্যন্ত ব্যাপারীরা মাছটির দাম বলেছেন ৩ লাখ ৭৫ হাজার টাকা।

 

মাছটির এত দামের কারণ জানতে চাইলে স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলেন, জাভা ভোল মাছ খুব একটা পাওয়া যায় না। এই মাছের ঔষধি গুণ থাকায় এর দাম এত বেশি। এই মাছের পটকা থেকে ওষুধ বানানো হয়। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এই মাছ কিনে নেয়।এর বিভিন্ন অঙ্গ দিয়ে ক্যান্সারসহ নানান রোগের ওষুধ তৈরি করা হয়।

 

জাভা ভোল মাছের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। সাধারণত থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই মাছের ব্যাপক চাহিদা আছে।