মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:০২:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ময়মনসিংহের গফরগাঁও অতিরিক্ত মদ্যপানে নিহত ০৩ ও অসুস্থ০১

ময়মনসিংহের গফরগাঁও অতিরিক্ত মদ্যপানে নিহত ০৩ ও অসুস্থ০১

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 


ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে অতিরিক্ত মদ্য পানে  ৩ জনে মৃত্যুর ঘটনা ঘটেছে।ও ১জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ৬ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২জন এবং সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১জন মারা যান। এ ঘটনায় মাসুদ নামের অপর একজন  গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার ইব্রাহীমপুরের বাসিন্দা মাসুদ ও তার বন্ধু ব্রাহ্মণবাড়িয়ার নিজাম বুধবার রাতে গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের টুমপাড়া মুদিপাড়া গ্রামে মাসুদের খালার বাড়িতে আসেন। রাতের খাবারের পর খালাতো ভাই আবদুল জলিলের ঘরে চারজন দেশীয় মদ্যপান করেন।এতে কিছুক্ষণ পর সবাই অসুস্থ হয়ে পড়েন।
 

মৃতদের মধ্যে রয়েছেন চরআলগী ইউনিয়নের টুমপাড়া মুদিপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে সুমন মিয়া (৩৫), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবদুল জলিল (৪২) এবং ব্রাহ্মণবাড়িয়ার নিজাম উদ্দিন (৩৮)।
 

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মদজাতীয় অ্যালকোহল পান করে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। গুরুতর অসুস্থ মাসুদ হাসপাতালে পুলিশের নজরদারিতে রয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত অব্যাহত রয়েছে।