রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৮:৩৩:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

স্বাস্থ্য ও রেল মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

স্বাস্থ্য ও রেল মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

ঢাকা প্রেস নিউজ


স্বাস্থ্য সেবা বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 

স্বাস্থ্য সেবা বিভাগ: পূর্বের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন চুক্তিভিত্তিক নিয়োজিত রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এম এ আকমল হোসেন আজাদ।
 

রেলপথ মন্ত্রণালয়: পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বারিককে রেলপথ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে বদলি করা হয়েছে।
 

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
 

উল্লেখ্য এই পরিবর্তনগুলি সরকারের পক্ষ থেকে করা হয়েছে এবং এর ফলে দেশের স্বাস্থ্য ও পরিবহন খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে।