শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,কক্সবাজার প্রতিনিধি:-


কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) প্রধান নবী হোসেন ও তার ভাইকে অস্ত্র-গুলিসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শনিবার (৩১ আগস্ট) ভোর রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ৮ নম্বর শিবিরের বি-ব্লক থেকে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- নবী হোসেন (৪৭) ও তার ছোট ভাই সৈয়দ হোসেন ওরফে বুলু (৪৫)। তারা উভয়েই মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা এবং উখিয়ার পালংখালী ইউনিয়নের ক্যাম্প-৮/ওয়েস্ট এর বি/ব্লকের বাসিন্দা।

নবী হোসেনের বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালান ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের উপঅধিনায়ক এসপি আরেফিন জুয়েল বলেন, নবী হোসেন ও তার ভাইকে আটকের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।