সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৫:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় ইনিংস শুরু: প্রধান উপদেষ্টা

সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় ইনিংস শুরু: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম ইনিংস বা অধ্যায়ের ছয় মাস শেষ হয়েছে, এবং আজ থেকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো।
 

শনিবার, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। আসরের নামাজের বিরতির সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এই তথ্য জানান। বৈঠকটি বিকেল ৩টার দিকে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয়।
 

প্রেস সচিব জানান, আজ একটি ঐতিহাসিক দিন, কারণ আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হলো, যা মূলত প্রস্তুতিমূলক সভা ছিল।
 

তিনি আরও বলেন, ড. ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত আজকের সভায় ২৬টি রাজনৈতিক দল ও জোটের ১০০ জনের বেশি নেতা-নেত্রী উপস্থিত ছিলেন। বৈঠকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্ব দিয়েছেন।
 

শফিকুল আলম বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা দীর্ঘ সময় বক্তৃতা করেছেন, যেখানে তিনি উল্লেখ করেন, প্রথম ছয় মাস অন্তর্বর্তী সরকারের জন্য প্রথম ইনিংস ছিল এবং আজকের বৈঠকের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। এছাড়া প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, আমরা যে দেশ গড়তে যাচ্ছি, তাতে দেশ ও বিশ্বের পূর্ণ সমর্থন রয়েছে। বিশ্বের বড় বড় দেশগুলো আমাদেরকে তাদের সমর্থন জানিয়েছে, এবং জাতিসংঘও অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানায়।