শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:৪০:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

পলাশবাড়ী বরিশাল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পলাশবাড়ী বরিশাল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:--


গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন জামায়াতের আয়োজনে স্বৈরাচার হাসিনা সরকার পতনে আগ্রনী ভুমিকা রাখা সকল শহীদদের আত্তার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

২৯ আগষ্ট বৃহস্পতিবার সন্ধায় বরিশাল ইউনিয়ন জামায়াতের সভাপতি শামীম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাওসার মো নজরুল ইসলাম লেবু মাওলানা। 

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার, মহদীপুর ইউপির চেয়ারম্যান( ভার:) রাহিদুল ইসলাম বাবু, জামায়াত নেতা রুহুল আমিন ও হাফেজ মো: রবিউল ইসলাম। 

আলোচনা শেষে শহীদের আত্তার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।