বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৮:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

সোনারগাঁওয়ে ছেলের হাতে পিতা খুন

সোনারগাঁওয়ে ছেলের হাতে পিতা খুন

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে মাদকাসক্ত পুত্রকে মাদক সেবনের টাকা না দেয়ায় ছুড়িকাঘাতে পিতা শফিকুল ইসলাম (৪৫) খুন হয়েছেন।

 

সোনারগাঁওয়ে ছেলের হাতে পিতা খুন


 

রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গোবিন্দপুর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত শফিকুলের ভাইয়ের ছেলে ইয়ামিন সুজন জানান, “রিফাত মাদকাসক্ত ছিল। প্রায়ই মাদক কেনার টাকার জন্য বাড়িতে অশান্তি সৃষ্টি করতো। আজ দুপুরে এক ধরনের ঝগড়ার পর রিফাত তার বাবাকে ছুড়ি দিয়ে পেটে আঘাত করে, ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আমরা এমন নৃশংস ঘটনা কল্পনাও করতে পারিনি।”
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাদক কেনার টাকার জন্য বাবার সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে রিফাত ছুড়ি দিয়ে পেটে আঘাত করে এবং দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী এসে শফিকুলকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।
 

সোনারগাঁও থানার তদন্ত ওসি রাশেদুল হাসান খাঁন জানান, “পুত্রের হাতে পিতার খুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”