রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০১:৪৮:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুমিল্লার দেবিদ্বারে বিএনপি,আওয়ামীলীগ সংঘর্ষ ; নিহত ১ আহত ১০

কুমিল্লার দেবিদ্বারে বিএনপি,আওয়ামীলীগ সংঘর্ষ ; নিহত ১ আহত ১০

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ


১৬-০৮-২৪ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে গত ৫ই আগস্ট আওয়ামীলীগের অফিস ভাংচুরের জের ধরে বিএনপি ও আওয়ামীলীগ সমর্থকদের মাঝে শুক্রবার (১৬ আগষ্ট) সকাল ৯ টার সময় বাকবিতন্ডা সৃষ্টি হয়৷ বাকতিন্ডার এক পর্যায়ে ইউপি সদস্য আমির হোসেনের নেতৃত্বে বিএনপির সমর্থকদের উপর হামলা চালায়, এ সময় সিদ্দিকুর রহমান (৫০) নামে এক ব্যাক্তি ঘটনাস্থলে নিহত হয়৷ নিহত সিদ্দিকুর রহমান ঐ এলাকার কুদ্দুস মিয়ার ছেলে৷

স্থানীয়রা জানান,গত ৫ই আগস্ট আওয়ামীলীগের অফিস ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে সমাধানের আশ্বাসে শুক্রবার শালিসী বৈঠকের আয়োজন করে স্থানীয়রা৷ ঐ শালীসি বৈঠকে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে এলোপাথারী মারধর করলে ঘটনাস্থলে একজন নিহত হয়, এছাড়াও এ ঘটনায় আরো ১০ জন আহত সহ দুই জনের অবস্থা আশংকা জনক হওয়ার খবর পাওয়া গেছে৷ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনী ও দেবীদ্ধার থানা পুলিশ।