বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:২১:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

কিশোরগঞ্জে মাইক ভাড়া করে চোরকে গালমন্দ

কিশোরগঞ্জে মাইক ভাড়া করে চোরকে গালমন্দ

ঢাকা প্রেস,ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-

 

অটোরিকশার ব্যাটারি চুরি হওয়ায় বিপাকে পড়েন এক চালক। হতাশাগ্রস্ত হয়ে তিনি চোরকে উদ্দেশ্য করে মাইক ভাড়া করে প্রকাশ্যে গালমন্দ করেন।
 

ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ ডিসেম্বর) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও গ্রামে। ভুক্তভোগী অটোরিকশা চালকের নাম হৃদয় মিয়া (২৫)। তিনি সাবেক ইউপি মেম্বার আনার মিয়ার ছেলে।
 

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
 

অটোচালক হৃদয় মিয়া জানান, "আমার সংসারে ৭ জন সদস্য। ভাড়া করা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। ২১ ডিসেম্বর রাতে আমার অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যায়। এরপর থেকে ব্যাটারি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখনো পাইনি। অটো না চালিয়েও প্রতিদিন ৫০০ টাকা ভাড়া দিতে হচ্ছে, এতে আমি বিপদে পড়ে গেছি। সংসারের বাজারও করতে পারছি না। তাই বাধ্য হয়ে মাইক ভাড়া করে চোরকে গালাগাল দিয়েছি। বুঝতে পারছি না কী করবো, খুব কষ্টে আছি।"
 

এ ব্যাপারে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন মিয়া বলেন, "আমরা তাকে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি। ব্যাটারি উদ্ধারে আমরাও চেষ্টা করছি।"
 

গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মানিক চাঁন বলেন, "ব্যাটারি চুরি হওয়া নিঃসন্দেহে দুঃখজনক। তবে মাইকে গালাগালের বিষয়টি সমাজে অস্বস্তি তৈরি করেছে। গরিব মানুষ হিসেবে দুঃখের কারণেই এমনটা করেছে।"