শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৯:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

বিএসএফের গুলিতে একজনের মৃত্যু: ঠাকুরগাঁও সীমান্ত উত্তপ্ত

বিএসএফের গুলিতে একজনের মৃত্যু: ঠাকুরগাঁও সীমান্ত উত্তপ্ত

 

ঢাকা প্রেস
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) পতিনিধি:-


ঠাকুরগাঁও, ২৯ আগস্ট: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘিরে ঠাকুরগাঁও সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২ এর ৭ এস পিলার এলাকায় এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতে বিএসএফ গুলি চালায় এবং এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। মৃত ব্যক্তির পরিচয় এখনও অজ্ঞাত। বিএসএফ মৃতদেহটি ভারতে নিয়ে গেছে বলেও তিনি অভিযোগ করেন।
 

অন্যদিকে, বিজিবির ফকিরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া ঘটনাটি সম্পর্কে জানা থাকলেও নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
 

উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান, বিজিবি এখনও পর্যন্ত ঘটনাটি নিশ্চিত করেনি। তবে স্থানীয়দের কাছ থেকে তিনিও একই তথ্য পেয়েছেন।
​​​​​​​

এই ঘটনায় সীমান্তের উত্তেজনা বেড়েছে। স্থানীয়রা বিএসএফের এই কার্যকলাপের তীব্র নিন্দা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।