মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৮:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

১১ মাস ধরে রৌমারী শুল্ক স্টেশনে পাথর আমদানি বন্ধ, শ্রমিকরা দুঃসহ জীবনে

১১ মাস ধরে রৌমারী শুল্ক স্টেশনে পাথর আমদানি বন্ধ, শ্রমিকরা দুঃসহ জীবনে

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

টানা ১১ মাস ধরে কুড়িগ্রামের রৌমারী শুল্ক স্টেশনে পাথর আমদানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি ট্রাকে ১২ মেট্রিক টন পাথর আমদানি করা হলেও শুল্ক নির্ধারণ করা হয়েছে ২৫ মেট্রিক টনের হিসাবে, যা তাদের জন্য চরম লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে তারা বাধ্য হয়ে ব্যবসা বন্ধ রেখেছেন, আর শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন।
 

কখনো কর্মচাঞ্চল্যে মুখর থাকা রৌমারী শুল্ক স্টেশন এখন বিরান ভূমি। ফাঁকা পড়ে আছে পাথর রাখার মাঠ, বন্ধ হয়ে গেছে পাথর ভাঙার মেশিন। ব্যবসায়ীরা জানান, নতুন শুল্ক স্টেশন হওয়ায় এখানকার অবকাঠামোগত উন্নয়ন এখনও হয়নি, যা আমদানি কার্যক্রমে বাধার সৃষ্টি করছে।
 

শুল্ক স্টেশন দিয়ে আমদানি বন্ধের মূল কারণ হিসেবে ব্যবসায়ীরা অনিয়মিত শুল্ক আরোপের বিষয়টি তুলে ধরেন। প্রতি ট্রাকে ১২ মেট্রিক টনের বেশি পাথর বহন করা সম্ভব না হলেও, কাস্টমস কর্তৃপক্ষ শুল্ক নির্ধারণ করেছে ২৫ মেট্রিক টনের হিসেবে। এতে আমদানির খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
 

রৌমারী শুল্ক স্টেশনের আমদানি-রফতানি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলেপ উদ্দিন জানান, গত নভেম্বরে শুল্ক হ্রাসের জন্য আবেদন করা হলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। তিনি আশা প্রকাশ করেন, শুল্ক কমানো হলে ব্যবসা আবার সচল হবে এবং শ্রমিকদের দুর্দশাও লাঘব হবে।
 

শ্রমিকদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। তারা জানান, পাথর আমদানি বন্ধ থাকায় তাদের আয় বন্ধ হয়ে গেছে, ফলে সংসার চালাতে চরম সংকটে পড়তে হচ্ছে।
 

এ বিষয়ে উপজেলা প্রশাসন সমাধানের আশ্বাস দিয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল দিও জানান, সরকারিভাবে শুল্ক স্টেশনটি পুনরায় চালুর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং আশা করা যাচ্ছে, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।
 

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে রৌমারী শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।