মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:১০:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

লালমনিরহাটের পাটগ্রামে ১ বাংলাদেশিকে গুলি করে হত্যা

লালমনিরহাটের পাটগ্রামে ১ বাংলাদেশিকে গুলি করে হত্যা

লালমনিরহাটের পাটগ্রামে ১ বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (২৮ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে আঙ্গোরপোতা-দহগ্রাম সীমান্তের ডাঙ্গারপাড়া এলাকায় ১ নাম্বার সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। জানা গেছে, তার  লাশ ভারতে নিয়ে গেছে বিএসএফ। এর সত্যতা নিশ্চিত করেছেন ৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গোরপোতা ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার গোলাম মোস্তাফা।


নিহত রফিউল ইসলাম টুকলু (৩৩) পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা আফজাল হোসেনের ছেলে।

বিজিবি ও স্থানীয়রা বলেন, রফিউল ইসলাম ভোরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এসময় ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের মেখলিগঞ্জ থানার ৬ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্য গুলি করেন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আজ রোববার সকালে বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহত ওই বাংলাদেশি ভারতীয় পণ্য চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন।


৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গোরপোতা ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার গোলাম মোস্তাফা বলেন, ‘এর প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে নিহত বাংলাদেশির লাশ ফেরত চাওয়া হয়েছে।’