মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৯:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি:-

 

সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতু এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।
 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুলভপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে আলী নূর (৩৫) ও মৃত গোলাব হোসেনের ছেলে জমির হোসেন (৩৩)। আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের আলী আকবর (৩০), আমীর আলী (৪০) ও জনি আহমদ (২২)।
 

প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবারের সদস্যদের ভাষ্যমতে, জগন্নাথপুর উপজেলার ইউসবপুরে একটি উরস মাহফিল থেকে ফেরার পথে মোল্লাপাড়া ইউনিয়নের পাঁচ যুবক সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে আহসানমারা সেতু এলাকায় পৌঁছালে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
 

দুর্ঘটনায় চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আলী নূর ও জমির হোসেন মারা যান। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ সরকার জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।