রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৬:৫৬:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

ভুয়া নার্স অপসারণসহ ১৭ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

ভুয়া নার্স অপসারণসহ ১৭ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-


বাংলাদেশের জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চলমান রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভুয়া নার্স অপসারণসহ ১৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজ গাইবান্ধা। 

 

আজ ২২ আগস্ট বৃহস্পতিবার সকালে পৌর পার্ক থেকে বিভিন্ন নার্সিং ইনিষ্টিউটের শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে তারা সিভিল সার্জন বরাবরে ১৭ দফা সম্বিলিত স্মারকলিপি প্রদান করেন।

 

আন্দোলনকারীদের দাবি সমূহ তুলে ধরে এ মানবন্ধনে বক্তারা বলেন,দেশে স্বাস্থ্যসেবা খাতে নার্সিং সেবার সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৬-এর যথাযথ প্রয়োগের মাধ্যমে ভুয়া নার্স নির্মূল অভিযান পরিচালনা করার পাশাপাশি,হাসপাতালের মালিকেরা নামমাত্র বেতনে নিয়োগ দেয়া ভুয়া নার্সদের কারনে  বিএনএমসি কর্তৃক নিবন্ধিত নার্সরা বেসরকারী হাসপাতালে উপযুক্ত বেতন ও সম্মান পাচ্ছেন না এবং  অদক্ষ ও ভুয়া নার্স দিয়ে ঝুঁকিপূর্ন সেবা দিয়ে জনগণের সাথে করা প্রতারণার উপযুক্ত বিচারের দাবী জানান তারা।