শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকদের ওপর হামলা: সারাদেশে চিকিৎসা সেবা বন্ধ

ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকদের ওপর হামলা: সারাদেশে চিকিৎসা সেবা বন্ধ

ঢাকা প্রেস নিউজ
 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসকরা সারাদেশে চিকিৎসাসেবা বন্ধ ঘোষণা করেছেন। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে এই ঘোষণা দেওয়া হয়।
 

চিকিৎসকরা জানিয়েছেন, হামলাকারীদের গ্রেপ্তার এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তারা এই পদক্ষেপ নিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন তারা।
 

প্রাথমিকভাবে দুটি দাবি জানিয়ে কর্তৃপক্ষের কাছে সময় দেওয়া হলেও, কোনো সুরাহা না হওয়ায় চিকিৎসকরা আরও ৬টি দাবি যুক্ত করেছেন। দুপুর ২টার পর বিস্তারিত কর্মসূচি জানানো হবে বলে জানিয়েছেন তারা।
 

এই ঘটনা সারা দেশে চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। তারা মনে করছেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।