সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সীতাকুণ্ডে জামায়াতের গণমিছিল ও দাঁড়িপাল্লার শোডাউন

সীতাকুণ্ডে জামায়াতের গণমিছিল ও দাঁড়িপাল্লার শোডাউন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

 

সীতাকুণ্ড পৌরসভা জামায়াতের উদ্যোগে বুধবার সালাতুল মাগরিবের পর অনুষ্ঠিত হয়েছে বিশাল গণমিছিল। হাজার হাজার মানুষের সরব উপস্থিতিতে মিছিলটি পৌরসভা কার্যালয় মোড় থেকে শুরু হয়ে উত্তর বাজার প্রদক্ষিণ করে, পরে কলেজ রোডে প্রদক্ষিণ করে কলেজ রোড় মোড়ে এসে শেষ হয়। পুরো আয়োজন রূপ নেয় দাঁড়িপল্লার বিশাল শোডাউনে।

গণমিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী জননেতা আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সাবেক উপজেলা আমীর মাওলানা মোঃ তৌহিদুল হক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার, উপজেলা সেক্রেটারি ও সাবেক পৌর কমিশনার মোঃ তাহের, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আশরাফুর রহমান, উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ মিসবাহুল আলম রাসেল, হাফেজ মোহাম্মদ আলী আকবর, উত্তর জেলা ছাত্রশিবির অফিস সম্পাদক তানভীরুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, মাহমুদুর রহমান জুয়েল, সাবেক কমিশনার মোঃ রায়হান উদ্দিন ও মোঃ মাহমুদুল করিম প্রমুখ নেতৃবৃন্দ।

মিছিলে অংশগ্রহণকারীরা জোরালো স্লোগান দিয়ে দাঁড়িপল্লা এলাকায় জামায়াতের শক্তিশালী উপস্থিতি প্রমাণ করেন।