মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

পলাশবাড়ীতে একই সাথে তিনটি দপ্তরের দায়িত্ব পালন করেছেন উপজেলা সহকারী কমিশনার ভুমি 

পলাশবাড়ীতে একই সাথে তিনটি দপ্তরের দায়িত্ব পালন করেছেন উপজেলা সহকারী কমিশনার ভুমি 

সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা  প্রতিনিধি:-



গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তফাদার একই সাথে দায়িত্ব পালন করছেন গুরুত্বপূর্ণ তিনটি দপ্তরের। উপজেলা সহকারী  কমিশনার ভুমি হয়ে ও উপজেলা নির্বাহী অফিসার না থাকায় তিনি পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।এর পাশাপাশি পলাশবাড়ী পৌর সভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন এই কর্মকর্তা। 

 

সরেজমিনে তথ্যানুসন্ধানে দেখাযায় প্রতিনিয়ত সকাল থেকে গভীর রাত পর্যন্ত, ইউএনও অফিস,এসিল্যান্ড অফিস ও পলাশবাড়ী পৌরসভা  অফিসে তাকে নিয়মিত বসতে হচ্ছে। গুরুত্বপূর্ণ এসব দপ্তরে প্রতিনিয়ত সেবা নিতে আসা শতশত মানুষকে নিরলস ভাবে সেবা দিয়ে যাচ্ছেন এই কর্মকর্তা,সেবা নিতে আসা ব্যাক্তিরা প্রত্যাশিত সেবা পেয়ে আনন্দিত। 
 

তারা জানান একজন কর্মকর্তার উপর একাধিক দায়িত্ব থাকায় সেবার মান ব্যহত হওয়ার কথা থাকলে ও বাস্তবে তা হচ্ছে না।

তার পরে ও এসব গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা পদায়ন জরুরি হয়ে পরেছে।

 

এ ব্যাপারে জানতে চাইলে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তফাদার বলেন সরকারি নির্দেশনা মোতাবেক অতিরিক্ত দুইটি দপ্তরের দায়িত্ব পালন করছি।চেষ্টা করছি মানুষকে প্রত্যাশিত সেবা দিতে।