মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:২৮:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সরকার অভিবাসন প্রত্যাশীদের জন্য কমিটি গঠন করতে যাচ্ছে

সরকার অভিবাসন প্রত্যাশীদের জন্য কমিটি গঠন করতে যাচ্ছে

সরকার অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি জাতীয় কমিটি গঠন করতে যাচ্ছে। এই কমিটির প্রধান কাজ হবে অভিবাসন প্রক্রিয়া সহজতর করা এবং অভিবাসীদের সহায়তা করা। 
 

মঙ্গলবার (১৪ মে) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দক্ষ জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি বিষয়ক পর্যালোচনা সভায় এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

 

প্রতিমন্ত্রী বলেন, অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে রিক্রুটিং এজেন্সির মেলবন্ধন হিসেবে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সমন্বয়ে উপজেলা পর্যায়ে ‘উপজেলা মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি’ গঠন করতে যাচ্ছে সরকার।

 

সভায় জানানো হয়, উপজেলা মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি অভিবাসন বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের পদক্ষেপ গ্রহণ,  প্রতারিত কর্মীদের প্রতিকার প্রদান এবং প্রত্যাগত কর্মীদের পুনঃএকত্রীকরণে সহায়তা করা, অভিবাসন সংক্রান্ত সেবা প্রাপ্তি/প্রদানে সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারী মধ্যে বিদ্যমান গ্যাপ চিহ্নিত করে তা উত্তরণে পরামর্শ প্রদান, স্থানীয় প্রতিষ্ঠান, সেবা দানকারী সংস্থা, উপকারভোগীদের তথ্য প্রাপ্তিতে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

 

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ড মল্লিক আনোয়ার হোসেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।