মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৬:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান-এর সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান। 

 

শুক্রবার (৫ জুন) রাত ৮টা ৩৫ মিনিটে ঢাকার একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উভয় পক্ষের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

 

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে ভ্রাতৃপ্রতিম দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি শিল্প, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

আলোচনায় উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে।

 

বৈঠকে ডা. শফিকুর রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তার সরকারের প্রতি রোহিঙ্গা সংকটে আন্তরিক সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানান।

 

এ সময় বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে একটি সম্মানসূচক শুভেচ্ছাপত্র পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ সফরের জন্য তুর্কি প্রতিনিধিদলকে উষ্ণ শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়।