মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৭:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বান্দরবান থেকে অপহৃত ৭ শ্রমিক মুক্ত

বান্দরবান থেকে অপহৃত ৭ শ্রমিক মুক্ত

লামা (বান্দরবান) প্রতিনিধি:-

 

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকা থেকে অপহৃত সাত শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার রাতে দুর্গম লিংপুং পাড়া থেকে তাদের উদ্ধার করা হয়।
 

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানের ফলে সন্ত্রাসীরা অপহৃতদের পাহাড়ি এলাকায় ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে শ্রমিকদের সেনা ক্যাম্পে নিরাপদে রাখা হয়েছে।
 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত শ্রমিকরা সুস্থ আছেন। গত ১ ফেব্রুয়ারি রাতে ইউনিয়নের একটি বাগান থেকে তাদের অপহরণ করা হয় এবং মুক্তিপণ হিসেবে ৭ লাখ টাকা দাবি করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শেষ পর্যন্ত তারা পরিবারের কাছে ফিরে আসতে সক্ষম হন।