সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪২:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

পুলিশের উপস্থিতিতে সংঘর্ষে নিহতের ঘটনায় আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল

পুলিশের উপস্থিতিতে সংঘর্ষে নিহতের ঘটনায় আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে শাহাদত হোসেন নামে এক যুবক নিহতের মামলায় আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে কর্তিমারী বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

 

পুলিশের উপস্থিতিতে সংঘর্ষে নিহতের ঘটনায় আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল


 

মানববন্ধনে নিহত শাহাদতের ভাতিজা রুবেল আহমেদ অভিযোগ করেন, পুলিশের সামনে আবুল হোসেনের ছেলেরা ও ভাড়াটিয়া লোকজন তাঁর চাচা শাহাদত হোসেনের ওপর আক্রমণ করে।
 

এ সময় এলোপাতাড়ি মারধরসহ ছুরিকাঘাত করতে থাকে আক্রমণকারীরা। এ ঘটনায় মামলা হওয়ার পরও আসামিদের গ্রেফতার করতে পারছে না পুলিশ। দ্রুত আসামিদের গ্রেফতার করে বিচারের দাবি জানান তিনি।
 

জানা গেছে, দীর্ঘদিন ধরে যাদুরচর ইউনিয়নের ধনারচর পশ্চিম পাড়া এলাকার আবুল হোসেন ও নুর ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে পাল্টাপাল্টি মামলাও হয়েছে।
 

এর মধ্যে গত ১১ ফেব্রুয়ারি সকালে বিরোধপূর্ণ জমির সরিষা তুলে নিয়ে যাচ্ছিল আবুল হোসেনের পক্ষের শতাধিক লোক। সে সময় জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেয় নুর ইসলামের পক্ষের লোকজন। সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে যান এসআই খুকিন, কনস্টেবল সোহেল ও রাশেদ। এ সময় পুলিশের সামনে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হন শাহাদত, রিতা, শেফালী, বাছিরন, রাবেয়া, মন্টু মিয়া ও শহিদুলসহ অন্তত ১৭ জন।
 

তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত ১২ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে সেখানে মারা যান শাহাদত হোসেন। এ ঘটনায় ৪২ জনের নামে হত্যা মামলা করেছেন আজিজুল হক। এ মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়ে ৫০-৬০ জনকে।
 

এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হাসেন, এসআই খুকিন চন্দ্র, কনস্টেবল রাশেদুল ইসলাম ও সোহেল সৌরভকে প্রত্যাহার করা হয়েছে।
 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সার্কেলের সহকারী পুলিশ সুপার মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।