শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৬:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

সমন্বয়ক‌কে মারধর, যুবদলের ২ নেতা  দলীয় পদ থেকে বহিষ্কার

সমন্বয়ক‌কে মারধর, যুবদলের ২ নেতা  দলীয় পদ থেকে বহিষ্কার

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার ‘সুস্পষ্ট’ অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক নুর জামাল হক ও সদস্য সচিব আতিকুর রহমান লেবুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জেলা যুবদল সভাপতি রায়হান ক‌বির এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

 

দলীয় দাফতরিক প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের অপকর্মের কোনও দায়দায়িত্ব দল নেবে না। এ ছাড়াও একই বিজ্ঞপ্তিতে দলের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনও প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানা‌নো হ‌য়ে‌ছে।

 

বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হলেও কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি। তবে জেলা যুবদ‌লের এক‌টি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রা‌তে নাগেশ্বরী উপজেলা শহরে তা‌মিম নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক‌কে মারধরের ঘটনা ঘটে। অভিযুক্ত দুই যুবদল নেতা ওই সমন্বয়কের ওপর হামলায় জড়িত। হামলায় আহত ওই সমন্বয়ক বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

এ বিষয়ে জান‌তে আহ্বায়ক নুর জামাল হককে ফোন দিলে নুর জামাল ফোন রি‌সিভ করেননি। আর সদস্য সচিব আতিকুর রহমান লেবুকে কল দিলে ব্যস্ততার কথা বলে সং‌যোগ কেটে দেন। প‌রে তা‌কে ফোন করলে আর রি‌সিভ করেননি।

 

জেলা যুবদ‌লের সভাপতি রায়হান ক‌বির বলেন, সুস্পষ্ট অভিযো‌গের ভিত্তিতে ওই দুই যুবদল নেতা‌কে দল থেকে বহিষ্কার করা হ‌য়ে‌ছে।